সাধারণ মানুষের ঘরে বসে হাতে তৈরি করা নানা সামগ্রী আমাদের লোকসংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করে। Class 4 Bengali মৃৎশিল্পের গরিমা পাঠটির মধ্যে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার ঐতিহ্যবাহী মাটির শিল্পের কথা আলোচনা করা হয়েছে। মৃৎশিল্পের গরিমা: পাঠের মূল কথা রবিবার সকালে বারান্দায় বসে ছবি আঁকার সময় মিতার দাদু বাড়িতে আসেন। মিতার জন্মদিনের আগাম উপহার হিসেবে রং-তুলিতে আঁকা সুন্দর মাটির পুতুল, ফুলদানি, ঘট ও হাঁড়ি উপহার দেন। আগের বছর গরমের ছুটিতে মিতা যখন হাইলাকান্দি জেলার পানিভরা গ্রামে দাদুর বাড়িতে গিয়েছিল। তখন সে মৃৎশিল্পীদের নিপুণ হাতে মাটির জিনিস তৈরি করতে দেখে মুগ্ধ হয়েছিল। দাদু তাকে বুঝিয়ে বলেছিলেন কীভাবে বিশেষ কাদামাটি চাকে ঘুরিয়ে আকার দেওয়া হয়। এছাড়াও পরে আগুনে পুড়িয়ে ও রং করে সুন্দর সামগ্রী তৈরি করার পদ্ধতিও তিনি বুঝিয়ে দিয়েছিলেন। সন্ধ্যায় মিতা তার দাদুকে স্কুলের স্যারের দেওয়া কুটির শিল্পের প্রকল্পটি দেখায়। সেখানে সে মৃৎশিল্পের পাশাপাশি শুয়ালকুচির পাট-মুগা শিল্প, নলবাড়ি ও ভালুকমারির বাঁশ-বেত শিল্প, সর্থেবাড়ির কাঁসা শিল্প, মাজুলির মুখা শিল্প, আশারিকান্দির টেরাকোটা এবং কালীগঞ্জে...